ঐক্যফ্রন্ট আজ বৈঠক ডেকেছে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী ফ্রন্টগত পরিকল্পনা এবং আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে কর্মকৌশল ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে। বেলা ১১টায় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।