প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সম্পর্কে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

প্রায় ২৪ লাখ প্রার্থীর মধ্যে লিখিত পরীক্ষা দিয়ে আমরা ৫৫,২৯৫ জন উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দিয়েছি। তার মধ্যে চূড়ান্তভাবে ১৮,১৪৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আমরা প্রায় ৩৭ হাজার ১৪৮ জন চাকরিপ্রত্যাশী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি বঞ্চিত। চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের মধ্যে অনেকেই চাকরিতে যোগদান করবেন না। ইতিমধ্যে অনেকেরই চাকরি হয়ে গেছে, কিছু প্রার্থী আছেন যাঁরা অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন। ফলে তিন-চার হাজার প্রার্থী চাকরিতে যোগ দেবেন না। অর্থাত্ তাঁদের পদগুলো খালি হয়ে যাবে। নতুন কিছু পদ ইতিমধ্যে শূন্য হয়ে গেছে। তাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে আমাদের আকুল আবেদন এই যে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের একটি মেধা তালিকা তৈরি করে শূন্য পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হোক। এদিকে আমাদের অনেকের চাকরির বয়স শেষ, এটাই ছিল শেষ সুযোগ। গত ৪ বছর প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বন্ধ ছিল। মুজিববর্ষে আমাদের এই সুযোগটি দেওয়া হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া।

বাবুল মুন্সি, জান্নাতুল ফেরদৌস,

হাসান মালিক, মো. আফজাল হোসেন,

ঢাকা