সামাজিক সংগঠন হবে অরাজনৈতিক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

মানুষ সামাজিক জীব। পৃথিবীতে কোনো মানুষ একাকী বসবাস করতে পারে না। তাই মানুষ সমাজবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত। সমাজে বিভিন্ন প্রকার সংগঠন গড়ে ওঠে, যার মধ্যে সামাজিক সংগঠন অন্যতম। সমাজ, দেশ বা রাষ্ট্রের উন্নয়ন সাধনে নির্দিষ্ট কোনো লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সমস্যার সমাধানকল্পে নীতিমালা অনুযায়ী সামাজিক সংগঠন পরিচালিত হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক সংগঠনের জন্ম। সামাজিক সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে থাকা উচিত রাস্তাঘাট সংস্কার, বৃক্ষরোপণ অভিযান, বাঁধ বা সাঁকো নির্মাণ, রক্তদান—এছাড়াও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র, ঈদসামগ্রী বিতরণ ইত্যাদি। বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন মাদক দ্রব্য, যৌতুক, নারী নির্যাতন, দুর্নীতি, সুদ, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জনমত গড়ে তোলা। বর্তমানে সামাজিক সংগঠনগুলো অনলাইনে বিভিন্ন কার্যক্রম করে থাকে। তবে অনেক সামাজিক সংগঠনের অন্তরালে রয়েছে রাজনীতি। আর রাজনীতির কারণে সংগঠনগুলো কোনো সামাজিক কার্যক্রম নিলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অথচ সংগঠন হওয়ায় কথা অরাজনৈতিক। সংগঠনকে রাখা উচিত ব্যক্তিস্বার্থ এবং রাজনীতি বিপরীতে। আর তা হলেই সামাজিক সংগঠন থেকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বিভিন্নভাবে উপকৃত হতে পারে।

কামরুল ইসলাম, মীরসরাই, চট্টগ্রাম