ভোলায় শতাধিক চীনা নাগরিক নজরদারিতে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আতঙ্কের পর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস ভিত্তিক দুইটি পাওয়ার প্ল্যান্টে কর্মরত শতাধিক চীনা নাগরিক নজরদারিতে রয়েছেন। ভোলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মহিবুল্লাহ করোনা ভাইরাসের সতর্কতা জানাতে গিয়ে এ প্রতিনিধিকে এ তথ্য জানিয়েছেন।

ডা. মহিবুল্লাহ আরো জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকেও শতাধিক মানুষ চীনে কর্মরত আছেন। তাদের ব্যাপারেও খোঁজখবর রাখা হচ্ছে। তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের           নির্দেশনায় ভোলা সদর হাসপাতালে পাঁচ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কোনো নির্দেশনা আসেনি। তাছাড়া করোনা ভাইরাস পরীক্ষার জন্য ভোলায় থার্মাল স্ক্যানার মেশিন বা কোনো ব্যবস্থা নেই।