খুলনায় ছুরিকাঘাতে চিকিত্সককে হত্যার চেষ্টা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দেওয়ানকে (৪০) তার সাবেক সহকর্মী ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ডা. উত্তম কুমার দেওয়ানকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) মহাসিন গাজীকে ধারালো ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।