বিশ্বনাথে নিজের বুকে গুলি চালিয়েছেন পুলিশ সদস্য!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৩

নিজের অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়েছেন সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের এক সদস্য। তার নাম তপু দেবনাথ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় থানা ব্যারাকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, ব্যারাকের ছাদের ওপরে উঠে তপু দেবনাথ নিজের বুকে গুলি চালিয়েছেন। প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলায়।