যুক্তরাষ্ট্রে সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার চলাকালে গতকাল শেষবারের মতো যুক্তি-তর্ক উপস্থাপন করেছেন রিপাবলিকানরা। গতকাল হোয়াইট হাউজের কাউন্সেল প্যাট সিপোলোনি তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে এই অভিশংসনের বিচার থেকে মুক্তি দেওয়ার মাধ্যমেই এর সমাপ্তি ঘটাতে পারে। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ, সংবিধান ও আর্টিকেল অব ইমপিচমেন্ট অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে মুক্তি দিতে আমাদের ভোট দেওয়া উচিত। তিনি আবারো বলেন, এই তদন্তের মাধ্যমে আগামী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চলছে। -সিএনএন
