ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে দ্বন্দ্বে ইইউ-ব্রিটেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৪

ব্রেক্সিটের পরে বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। গতকাল দুই পক্ষের বক্তব্যেই ভিন্নতা লক্ষ্য করা গেছে। ইইউ বলছে, ব্রিটেন যদি ট্যারিফ ও কোটাবিহীন বাণিজ্য চুক্তি চায় তাহলে দেশটিকে ইইউ’র সব নীতি মেনে চলতে হবে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তারা ইইউ’র সব নীতি মানবেন না। তিনি বলেন, তার দেশ মুক্ত বাণিজ্যেও সফলতা পাবে এবং দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবে। বরিস জনসন বলেন, কানাডা যেভাবে বাণিজ্যের সবচেয়ে বড়ো ব্লক ইইউ’র সঙ্গে চুক্তি করেছে ব্রিটেনও তেমন চুক্তি করবে। তিনি জানান, কানাডা ইইউ’র সব নীতি মানে না। গত ৩১ জানুয়ারি রাত ১১ টায় ব্রিটেন ইইউ’র সঙ্গে বিচ্ছেদ ঘটায়। -রয়টার্স