পরিবেশ সৃষ্টি না হলে বিএনপি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেঃ ফখরুল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৫:৩৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই। সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। নির্বাচনে অংশগ্রহণ করেছি আন্দোলনের অংশ হিসাবে। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

গতকাল সোমবার  বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিজের মনোনয়নপত্র সংগ্রহের পর মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফরম তোলার মধ্য দিয়ে শুরু হয় বিএনপির দুই দিনের ফরম বিক্রির কার্যক্রম।