বিনোদন ডেস্ক
অল্প দিনের মধ্যেই এই অভিনেত্রী নিজের বেশ পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে বলিউডে। একদিকে যেমন অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন তেমনই একইভাবে উত্তাপ ছড়িয়েছেন ইন্টারনেটে। বলিউডে সুন্দরী অভিনেত্রী হিসেবে কৃতি শ্যাননের বেশ সুনাম রয়েছে। ‘মিমি’ ছবিতে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করছেন কৃতি। সেই জন্য চরিত্রের প্রয়োজনেই ওজন বাড়াতে হচ্ছে তাকে। জানা গেছে, প্রায় ১৫ কেজি ওজন বাড়াতে হবে অভিনেত্রীকে।
কৃতি বলেন, ‘এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জে। শরীরের ক্ষেত্রেও এটা সম্পূর্ণ নতুন। ক্যালরি ও মেটাবলিজম সংক্রান্ত ব্যাপার রয়েছে। হাতে সময়ও কম। তবে পছন্দের চরিত্রের ক্ষেত্রে এটা কিছুই নয়।’
সারোগেসিকে ঘিরে আবর্তিত হবে এই ছবির কাহিনি। এটা আসলে মারাঠি ছবি ‘মালা আই ভাচি’র হিন্দি সংস্করণ। এরইমধ্যে মুক্তি পেয়েছে ছবির পোস্টার। সেখানে দেখা যাচ্ছে এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে ছোট্ট ঘুমন্ত শিশু। সারোগেসির বিষয়টা মাথায় রেখেই তৈরি হয়েছে এই পোস্টার। কৃতি নিজেও শেয়ার করেছেন ছবির পোস্টার।
উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পায় মারাঠি ছবি মালা আই ভাচি। সেই ছবিতে দেখা গিয়েছিল উর্মিলা কানিতকর, সুলভা দেশপাণ্ডেকে। জাতীয় পুরস্কারও পেয়েছিল সেই ছবিটি। তবে এবার মিমি সিনেমাটি পরিচালনা করছেন
লক্ষ্মণ উটেকর।
