তথ্যপ্রযুক্তি ডেস্ক
এখন ট্রেন্ড চলছে ফাস্ট চার্জিংয়ের। তাই সব প্রযুক্তি প্রতিষ্ঠান বিশেষ করে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে।
চীনা মোবাইল নির্মাতা নুবিয়া এবার ফাইভজি স্মার্টফোনের জন্য ১০০ ওয়াট চার্জিং প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে। এর আগে অবশ্য দেশটির আগের নির্মাতা অপো ৮০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তির কথা ঘোষণা করেছে। অপো ইতিমধ্যে ৬৬ ওয়াট চার্জিং প্রযুক্তির সঙ্গে পরিচয় করে দিয়েছে। তাদের রেনো স্মার্টফোনের জন্য এটি পরিচয় করে দিয়েছিল অপো।
এদিকে দুটি প্রতিষ্ঠানেরই ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে তথ্য ফাঁস হয়েছে। সেই ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চার্জিং প্রযুক্তিগুলোর দেখা মিলবে।
নুবিয়া রেড ম্যাজিক ফাইভজি ফোনে থাকবে ১০০ ওয়াটের দ্রুত চার্জিং প্রযুক্তি। অন্যদিকে অপোর কোন মডেলটিতে প্রথম ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে তা জানা যায়নি। নুবিয়া রেড ম্যাজিক ফাইভজি ফোনে থাকবে ১৪৪ হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট। থাকবে স্ন্যাপড্রাগনের ৮৬৫ চিপসেট।
এখন অপেক্ষা করতে হবে এর পুরো কনফিগারেশনের জন্য। আগামী এমডাব্লিউসিতে চার্জার দুটি নিয়ে হাজির হবে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান দুটি।
