তথ্যপ্রযুক্তি ডেস্ক
দোরগোড়ায় প্রয়োজনীয় পণ্যটি সঠিক মূল্যে এবং শতভাগ সেবা নিশ্চিত-পূর্বক পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ২০১৩ সালে যাত্রা শুরু হয়েছিল দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকমের (PriyoShop.com)। ৭ ফেব্রুয়ারি অষ্টম বর্ষে পদার্পণ করছে প্রিয়শপ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাত দিনব্যাপী ক্যাম্পেইন ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে থাকছে একটি পণ্য কিনলে আটটি পণ্য ফ্রি, ফ্রি হোম ডেলিভারি, মেগা ডিসকাউন্ট, মেগা হ্যাপি আওয়ার, আট টাকায় পণ্যসহ নানা অফার।
ক্যাম্পেইন ঘোষণাকালে প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, গ্রাহকের আস্থা অর্জন করার মাধ্যমেই আমরা সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করতে সক্ষম হয়েছি। কেনাকাটাকে সহজ করতে এবং অফলাইন কাস্টমারকে ডিজিটাল সেবার মধ্যে আনতে প্রিয়শপ ডটকম ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে ১০ হাজার এজেন্টের মাধ্যমে সর্ববৃহত্ ই-কমার্স নেটওয়ার্কে পরিণত হয়েছে। চলতি বছরে আরো ৫০ হাজার এজেন্ট আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে।
তিনি আরো বলেন, বাইরের দেশের চেয়ে আমাদের দেশের কাস্টমারের কেনার ধরনে রয়েছে ভিন্নতা। আমাদের দেশের কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা অনলাইন কেনাকাটাকে আরো সহজ করেছি। কাস্টমার তার সুবিধামতো প্রিয়শপ ডটকমে অর্ডার দিতে পারে। অনলাইনে ওয়েবসাইটে, অ্যাপসে, ফেইসবুকে ইনবক্স করে কিংবা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অর্ডার দিতে পারবেন।
ক্যাম্পেইনে থাকছে একটি পণ্য কিনলে আটটি পণ্য ফ্রি, ফ্রি হোম ডেলিভারি, মেগা ডিসকাউন্ট, মেগা হ্যাপি আওয়ার, আট টাকায় পণ্যসহ নানা অফার। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত রয়েছে https://priyoshop.com/ ঠিকানায়।
