শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। স্থানীয় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বইমেলাটি আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতি দিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত বইমেলায় ভিড় করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বইপ্রেমী বা পড়ুয়ারা।
বইমেলার সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন ডালিম জানান, ২০১৭ সালের জুলাই মাসে দেশে প্রথম ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়। সারাদেশের মধ্যে ১২২তম বইমেলা এটি। এবছর ১৫০টি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই নিয়ে সাজানো হয়েছে মেলাটি।
