স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার রাজবাড়ি লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ঐ লাশ উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়নাতদন্তে লাশ মর্গে পাঠানো হয়েছে।
