বান্দরবানে অস্ত্র ও গুলি জব্দ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার রাতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর সদস্যরা ঐ হোটেলে রুমের মধ্যে তল্লাশি করে দুইটি একে-২২ রাইফেল, দুইটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর জোনের কর্মকর্তা ক্যাপ্টেন আকিব আহমেদ জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।