সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় সোমবার গভীর রাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রাত ২টার দিকে উপজেলার কালিয়াইশ ২ নম্বর ওয়ার্ড মলেয়াবাদ চৌধুরীপাড়া চম্পার বাপের দোকান সংলগ্ন ভুলুর বাপের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত আনোয়ারা বেগম (৭০) এলাকার ইউনুচ আহমদ চৌধুরীর স্ত্রী।আগুনে বসতঘরের চারটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে বৃদ্ধার দগ্ধ লাশ উদ্ধার করি। সাতকানিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হবে।
