বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

ট্রাকচাপায় ছাত্র নিহত

সিলেট অফিস

সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের আইএইচটি ল্যাবরেটরি বিভাগের ছাত্র ইমতিয়াজ মাহবুব অর্জনের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সহপাঠিরা। মঙ্গলবার দুপুরে নগরীর টিবিগেইট পয়েন্টে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় আম্বরখানা-টিলাগড় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নতুন সড়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন হলে লাইসেন্সবিহীন চালকের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। এছাড়া আইএইচটি ক্যাম্পাসের সামনে স্পিডব্রেকার কিংবা রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ নির্মাণও জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। আইএইচটি শিক্ষার্থী আরিফুল ইসলাম জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহফুজ আহমদ আবির, বিপুল শিকদার, শাহ আলম, নুরনবী ইসলাম রনি, জয় মিল্লক, শাওন মিনহাজ শুভ।