আগৈলঝাড়ায় দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

এসএসসি পরীক্ষা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

দায়িত্বে অবহেলার কারণে আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষককে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে বিদ্যালয়ের সাধারণ শাখার শিক্ষক লিপিকা রায় ও কারিগরি শাখার শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় তারা দুই জন নিজেদের দায়িত্ব পালনে অবহেলা করায় অব্যাহতি প্রদান করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পরীক্ষা কেন্দ্রের সচিব ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ বলেন, তাদের দুই জনকে মৌখিকভাবে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।