উপন্যাস ত্রয়ী
মোজাম্মেল হক নিয়োগী
অনুপ্রাণন প্রকাশন
প্রচ্ছদ: মামুন হোসাইন। মূল্য: ১৩৫০ টাকা
এক মলাটে তিন মেজাজের তিনটি উপন্যাস। প্রথম উপন্যাস ‘ফাঁদ’-এ সমকালীন সমাজবাস্তবতার ছবি চিত্রিত হয়েছে। দ্বিতীয় উপন্যাস ‘শেষ কথাটি যাও বলে’ একটি নিটোল, মার্জিত ও পরিচ্ছন্ন প্রেমের আখ্যান। তৃতীয় উপন্যাসটি ‘জলের লিখন’ এক যুদ্ধকন্যাকে কেন্দ্র করে রচিত।
জন্মান্তর
ইমরান কায়েস
অবসর প্রকাশনা সংস্থা
প্রচ্ছদ :নাগিব মাহমুদ
মূল্য :৩০০ টাকা
একটা চুরি করা ভক্সওয়াগন সন্তর্পণে ঘুরে বেড়ায় অন্ধকার শহর জুড়ে। জয়া জানালায় মুখ বাড়িয়ে অস্ফুটে বলে, ভালো থেকো নবীন ভাই! ওদিকে নাদিয়া একদিকে মুখ ঘুরিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলছে, আমি কিবরিয়ার যে গল্পটা জানি সেটা তার খুনের গল্প না, ভালোবাসার গল্প, মিস্টার ডিটেকটিভ!
খুন অথবা ভালোবাসার গল্প নিয়েই এ উপন্যাস।
