এই সময়ের ছড়া

শিশির...

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

মাশহুদা মাধবী

 

শীত কমছে একটু একটু

শিশির ঝরে ভোরে

ধূসর বালির চরে

মন যে কেমন করে।

 

শীতের মাঝে ঘিরে রাখে

স্বপ্ন সকাল সাঁঝে

স্বপ্ন অমরাবতীর

হিরে-পান্না-মোতির।

 

স্বপ্ন মাখা প্রিয় ভুবন

পিউ-পাপিয়ার কূজন

শিশির মাখামাখি

বাঁধি প্রীতির রাখি।