রঙ্গরস

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

আট দিন ধরে মালেক সাহেব রাতে ঘুমাতে পারেন না। কোনো অষুধেই কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত তার পরিবারের লোকজন সিদ্ধান্ত নিল একজন হিপনোটিস্টের সাহায্য নেওয়া যাক। এক রাতে বিখ্যাত এক হিপনোটিস্টকে আনা হলো। হিপনোটিস্ট তাকে বিছানায় শুইয়ে সম্মোহন শুরু করল—‘আপনি এখন ঘুমাবেন...ঘুমাবেন...আপনার চোখ বন্ধ হয়ে আসছে...বন্ধ হয়ে আসছে...’

আর কী আশ্চর্য মালেক সাহেব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়লেন। পরিবারের লোকজন মহাখুশি। হিপনোটিস্ট বিদায় হলে পরে মালেক সাহেব চোখ খুলে বললেন, ‘পাগলটা গেছে?’