শেষ দুই টি-টোয়েন্টিতে ইনজুরির জন্য খেলতে পারেননি। কেন উইলিয়ামসনের অপেক্ষার প্রহর আরো বাড়ল। ভারতের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলা হবে না তার। নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ল্যাথাম। অধিনায়ক উইলিয়ামসনের বদলি হিসেবে নিউজিল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন মার্ক চ্যাপম্যান। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে গুরুতর চোট পান কেন উইলিয়ামসন। এমআরআই রিপোর্ট দেখে ডাক্তাররা জানান, নিউজিল্যান্ডের অধিনায়ককে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে।
