গেল বছরের জুলাইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্তাস দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে একটা প্রীতি ম্যাচ খেলেছিল কে-লিগের অলস্টার দলের বিপক্ষে। ৩-৩ গোলে ড্র হওয়া সেই ম্যাচের পুরোটা সময় বেঞ্চেই বসে ছিলেন রোনালদো। আর তাতেই ফেঁসে গেছেন স্থানীয় আয়োজকরা। তারা রোনালদো খেলবেন বলে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল ৬৫ হাজার দর্শক। ৩৪ বছর বয়সি তারকাকে দেখার জন্য ২৫ ডলার দিয়ে টিকিটও কেটেছিল। কিন্তু, সব আশায় গুড়েবালি। বছর ঘুরে নতুন বছর আসার পর এবার সেই আয়োজকরা জরিমানার মুখে পড়ল। দক্ষিণ কোরিয়ান আদালত গতকাল তাদের ৩ লাখ ৭১ হাজার দক্ষিণ কোরিয়ান ওন জরিমানা করেছে।
