অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তার আগেই ঠিক হয়ে গেল আরেক ফাইনালিস্ট। গতকাল প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
আগে ব্যাট করা পাকিস্তান ১৭২ রানে অলআউট হয়েছিল। জবাবে বিনা উইকেটে ১৭৬ রান করে ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্বের নক আউটে এই প্রথম কোনো দল ১০ উইকেটের জয় পেল।
আগে ব্যাট করা পাকিস্তান ৩৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর হায়দার আলী ও রোহাইল নাওয়াজ ফিফটি করে আশা দেখাচ্ছিলেন। কিন্তু ৪৩.১ ওভারে প্রতিরোধ শেষ হয়ে যায় তাদের। জবাব দিতে নামা ভারতের হয়ে উজ্জল ছিলেন জয়সোয়াল। তিনি ১০৫ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার সাক্সেনা ৫৯ রানে অপরাজিত ছিলেন।
