স্পোর্টস রিপোর্টার
গতকাল শহিদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট নারী বিভাগে পুলিশ ও মেঘনা কাবাডি ক্লাব এবং পুরুষ বিভাগে পুলিশ ও নৌবাহিনী জিতেছে। পুলিশ ৬০-১৯ পয়েন্টে ঢাকা জেলাকে ও মেঘনা কাবাডি ক্লাব ৪০-২৪ পয়েন্টে নড়াইলকে হারায়। বিকালে পুরুষ বিভাগে পুলিশ ৪৬-১৭ পয়েন্টে ফায়ার সার্ভিসকে ও নৌবাহিনী ৪৩-২৮ পয়েন্টে জেল দলকে হারায়।
