ক্যাপশন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অন্তর্গত গ্রামপাঙ্গাসী বাজার থেকে ঘুড়কা বাজার পর্যন্ত রাস্তা একেবারে কাঁচা। একটু বৃষ্টি হলে গাড়ি দূরে থাক, পায়ে হেঁটে যাতায়াত করা মুশকিল হয়ে পড়ে। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না। এ অবস্থায়, গ্রামপাঙ্গাসী বাজার থেকে মনোহরপুর রাস্তা রামেশ্বরগাঁতী নাড়ুয়া হয়ে ঘুড়কা বাজার পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান, গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া, বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ