ফাইজার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭

আজ মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির সাবেক ছাত্রী ফাইজা তাহসিনা সূচির প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে স্কুলে যাওয়ার পথে উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নিকটবর্তী একটি ব্রিজের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে। ফাইজা ইত্তেফাকের সাংবাদিক ফাইজুল ইসলামের একমাত্র মেয়ে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফাইজা ফাউন্ডেশন কোরআন তেলাওয়াত ও দোয়া-খায়েরসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।