অল্পের জন্য সংঘর্ষ এড়াল দুই কৃত্রিম উপগ্রহ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫

অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে দুটি কৃত্রিম উপগ্রহ ‘আইরাস’ ও ‘জিজিএসই-৪’। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মাত্র ২৫ মিটার দূরত্বে একে অপরকে অতিক্রম করেও কোনো রকমে সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে কৃত্রিম উপগ্রহ দুটি। সংঘর্ষ হলে এর ফল সুদূরপ্রসারী হতে পারত বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

স্পেস ডেব্রি ট্রাকিং সার্ভিস লিওল্যাবস নিয়মিত মহাকাশের বর্জ্যের ওপর নজরদারি চালায়। তারা জানিয়েছিল, গত বৃহস্পতিবার ভোর ৫টা ৯ মিনিট নাগাদ মহাকাশে দুটি উপগ্রহের মধ্যে ভয়ংকর ধাক্কা লাগতে পারে। নাসার তরফেও এই খবর সমর্থন করা হয়েছিল। বুধবার লিওল্যাবস টুইট করে জানায়, ঐ সময় ‘আইরাস’ ও ‘জিজিএসই-৪’ উপগ্রহ দুটি ন্যূনতম দূরত্বে চলে আসবে। তখন তাদের দূরত্ব হবে সর্বোচ্চ ১৫ থেকে ৩০ মিটার।   এই সময় উপগ্রহ দুটি ভূপৃষ্ঠ থেকে ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল ওপরে অবস্থান করবে।

‘লিওল্যাব্?স’—এর একটি সূত্র জানিয়েছে কাছাকাছি চলে আসা উপগ্রহ দুটির মধ্যে ‘আইরাস’ উেক্ষপণ হয়েছিল আজ থেকে ৩৭ বছর আগে, ১৯৮৩-তে। জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে বেশ কয়েক বছর আগেই উপগ্রহটি ঘুমিয়ে পড়েছিল। আর ‘জিজিএসই-৪’, ৫৩ বছর আগে ১৯৬৩ সালে উেক্ষপণ হয়েছিল। এটি মূলত ছিল একটি সামরিক উপগ্রহ। তবে বিজ্ঞান গবেষণার জন্যও তাতে ছিল একটি ‘পে-লোড’। উেক্ষপণের সময় ‘আইরাস’-এর ওজন ছিল ১ হাজার ৮৩ কিলোগ্রাম। যা লম্বায় সাড়ে ১১ ফুটেরও বেশি। চওড়ায় সাড়ে  ১০ ফুট। আর উচ্চতায় সাড়ে ৬ ফুটের কিছু বেশি। সেই তুলনায় অনেকটাই হাল্কা ‘জিজিএসই-৪’। উেক্ষপণের সময় যার ওজন ছিল ৮৫ কিলোগ্রাম।

উেক্ষপণের পর সব সময় নজর রাখা হয়, কোনো উপগ্রহ বা কোনো মহাকাশ বর্জ্য অথবা কোনো মহাজাগতিক বস্তু যেন মহাকাশযানের ৬০ কিলোমিটারে মধ্যে না এসে পড়ে। তা হলে তা মহাকাশযানের পক্ষে হয়ে উঠবে অত্যন্ত বিপজ্জনক। ওয়াশিংটনে নাসার সদর দপ্তরে ‘পাথফাইন্ডার মিশন’-এর অন্যতম সদস্য জ্যোতির্বিজ্ঞানী অমিতাভ ঘোষ জানিয়েছেন, সংঘর্ষ হলে টুকরো টুকরো হয়ে যেত তুলনায় হাল্কা উপগ্রহটি। ফলে মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলির কক্ষপথের একাংশে ‘স্পেস ডেব্রি’ বা মহাকাশের ধূলিকণার বিশাল ‘মেঘ’-এর জন্ম নিত। যে মেঘ কোনো মহাকাশযানের পক্ষে হয়ে উঠতে পারত অত্যন্ত বিপজ্জনক।-আনন্দবাজার