যুক্তরাষ্ট্রে দুই বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। টেক্সাসের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। ঘটনার ২৪ ঘণ্টা পরেও বন্দুকধারীর পরিচয় পুলিশ জানতে পারেনি। সোমবার টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটি-কমার্সে ঢুকে পড়ে ঐ বন্দুকধারী। ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে সে। এতেই গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা যায়। এদিকে সোমবার একটি যাত্রীবোঝাই বাস লস এঞ্জেলেস থেকে সানফ্রান্সিকো যাচ্ছিল। হঠাত্ চলন্ত বাসের মধ্যে দুই ব্যক্তির বচসা শুরু হয়। তারপরই গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫১ বছর বয়সী এক মহিলার। - সিএনএন ও এবিসি নিউজ
