কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ আর নেই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৮

কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোই মারা গেছেন। ৯৫ বছর বয়সে গতকাল তিনি মারা যান। তিনি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট। দেশটির বর্তমান প্রেসিডেন্ট উরহু কেনিয়াত্তা এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর ঘোষণা দেন। গণতান্ত্রিক কেনিয়ার দ্বিতীয়তম প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ ১৯৭৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট জানান, সাবেক প্রেসিডেন্ট নাইরোবির একটি হাসপাতালে মারা গেছেন। এই সময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ড্যানিয়েল আরাপ। তিনি এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার দাফনের তারিখ জানানো হয়নি। দাফন না করা পর্যন্ত দেশটিতে শোক পালনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কেনিয়াত্তা। এদিকে গতকালই দেশটির এক স্কুলে পদদলিত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। -আল জাজিরা