লেসোথার ফার্স্ট লেডি মেসেইয়াহ থাবানে হত্যাকান্ডে অভিযুক্ত হয়েছেন। তার স্বামী ও প্রেসিডেন্ট থমাস থাবানের সাবেক স্ত্রী লিপোলিলো থাবানেকে হত্যার জন্য অভিযুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি পুলিশ মেসেইয়াহ থাবানেকে জিজ্ঞাসাবাদ করে। এমনকি প্রেসিডেন্টকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দুইদিন আগে লিপোলিলো থাবানেকে হত্যা করা হয়। যদিও তার সঙ্গে থমাস থাবানের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। -বিবিসি
