এক-তৃতীয়াংশেরও কম ভোট পড়ায় ঢাকার দুই সিটি করপোরেশনের বৈধতা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন ভোট গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ মন্তব্য করে তিনি বর্তমান নির্বাচন কমিশনকে দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
তিনি বলেন, দেশে যত জায়গায় নির্বাচন পরিচালনার কমিটি রয়েছে তা পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে এক তৃতীয়াংশ উপস্থিতি লাগে। সেখানে ঢাকার দুই সিটি নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটার উপস্থিতি হলো না, সেই নির্বাচনের কী কোনো গ্রহণযোগ্যতা আছে? এই নির্বাচনের কোনো বৈধতা আছে?
