রাব্বিকীনের কথা ও সুরে কাজী শুভর গান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৫

নতুন এক ফোক গান নিয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ। ভালোবাসা দিবস উপলক্ষে ‘কইরা গেলা পর’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। এর কথা ও সুর করেছেন ফয়সাল রাব্বিকীন। আর সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও আকারে ইউনিভার্সেল মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি প্রকাশ হবে খুব শিগগির। এটির ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন আদর ও সিনহা। কাজী শুভ বলেন, ‘অনেক সুন্দর কথা ও সুরের একটি গান। আমার গাইতে বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ হলে সবার ভালো লাগবে’।