বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে কম্পিউটার জিতলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের ছাত্রী তামান্না আক্তার তনী।
পঞ্চগড়ে ধারণ করা ইত্যাদি অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার করা হয়।
ইত্যাদি অনুষ্ঠানের একটি পর্বে দর্শকদের কাছে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেন হানিফ সংকেত। এরমধ্যে একটি প্রশ্ন ছিল তেঁতুলিয়াতে দু’জন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার নাম কী? তখন তনী সঠিক উত্তর দেন। এছাড়া একই প্রক্রিয়ায় আরো ৩ জন সঠিক উত্তর দেওয়ার মঞ্চে শীতার্ত বেশ ধরে অভিনয় করতে বলা হয়। সেরা অভিনেতা/অভিনেত্রীকে কম্পিউটার পুরস্কার দেওয়ার বিধান রয়েছে ইত্যাদিতে। মনোমুগ্ধকর অভিনয় করায় সেরা অভিনেত্রী তনীকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেন হানিফ সংকেত।
তনী পুরুস্কার পেয়ে বলেন, ‘সব থেকে বড় বিষয় আমার তেঁতুলিয়া, আমার পঞ্চগড় এবং আমার বিশ্ববিদ্যালয়কে সবার সামনে তুলে ধরতে পারা। ইত্যাদি পক্ষ থেকে কম্পিউটার এবং সব থেকে বেশি খুশি হয়েছি অনেকগুলো বই পেয়েছি। আমি বই পড়তে প্রচণ্ড ভালোবাসি। আব্বু-আম্মু এলাকার সবাই অনেক খুশি হয়েছেন। সব মিলিয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
