নীলফামারী ডোমার উপজেলায় ১৮০জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রান্তিক কৃষকদের প্রণোদনার অংশ হিসেবে সার বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, সরকার দেশের কৃষি সম্পদ সম্প্রসারণে অধিকতর গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার।
আরও পড়ুন: উড়ে এসে জুড়ে বসেছে বিজেপি, মানুষ তাদের তাড়াবে: মমতা
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাসিনুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভার ১শত ৮০জন কৃষকে প্রতিজনকে ৫ কেজি করে মুগডাল ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/আরআই
