ফটো ক্যাপশন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

 ‘এবি হাইট’ নামে সেভিং অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের সমন্বিত একটি সেবা গতকাল উদ্বোধন করেছে এবি ব্যাংক। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ডিএমডি আবদুর রহমানসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন এ হিসাব খুলতে কমপক্ষে ১ লাখ টাকা আমানত রাখতে হবে গ্রাহককে

 

০০০

 

ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার মহাব্যবস্থাপক অ্যালেকজান্ডার হিউসলার সম্প্রতি একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার পরিচালক বিক্রয় ও বিপণন মো. শরফুদ্দিন নেওয়াজ উপস্থিত ছিলেন

 

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও বিএফআইইউ উপপ্রধান মো. ইস্কান্দার মিয়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

 

০০০

 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মরিশাসে অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি এগমন্ট গ্রুপ মিটিং চলাকালে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে তথ্য বিনিময়ের জন্য মরিশাস, ইকুয়েডর, লাটভিয়া, অ্যান্ডোরা ও  সেশেলস্ এফআইইউর সঙ্গে  সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিএফআইইউর পক্ষে নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ মো. ইস্কান্দার মিয়া এবং মরিশাস, ইকুয়েডর, লাটভিয়া, অ্যান্ডোরা ও সেশেলস এফআইইউ’র পক্ষে এফআইইউ’র প্রধানরা স্বাক্ষর করেন