বাণিজ্য মেলায় মার্কস প্রিমিয়ার প্যাভিলিয়ন অর্জন করল সেরা পুরস্কার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০-এ আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেডের মার্কস প্রিমিয়ার প্যাভিলিয়ন সেরা পুরস্কার অর্জন করেছে। মেলায় নান্দনিক গঠনশৈলী ও দৃষ্টিনন্দন ডিজাইনের তৈরি সুদৃশ্য মার্কস প্রিমিয়ার প্যাভিলিয়ন তার স্বতন্ত্র নির্মাণশীলতার কারণে নির্বাচক এবং দর্শনার্থীদের দৃষ্টি আর্কষণ করেছে। ৩ ফেব্রুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির হাত থেকে সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার গ্রহণ করেন আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা। —প্রেস বিজ্ঞপ্তি