নাসরীন মুস্তাফা
কথাপ্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ২৫০ টাকা
স্বপ্ন তাড়িয়ে বেড়ায় মানুষকে। তারও কত রকম, মানুষ ভেদে রং বদলায় স্বপ্নরা। তবে অস্বপ্ন তাড়িয়ে বেড়ানো মানুষের হাল চেখে দেখতে যে চোখ চাই, তার কি দেখা মেলে খুব বেশি? মেলে না।
কিংবা কালো কুচকুচে কষ্টিপাথরের উপর দাঁড়িয়ে যে মহাপুরুষ ওজু করতেন বলে জনশ্রুতি আছে, সেই পাথর চুরি হলে কোন সে কেরামতি বানিয়ে দেয় মানুষকে পাথর মানুষ, তার হদিসও মেলে না খুব বেশি।
সত্যিকারের গল্পরা কখনোই বলা হয় না, কেননা গল্প সত্যি হলেই যে তা বলা যায়, তেমন নিয়ম নেই মানুষের সমাজে। হাজার বছর ধরে অস্বপ্ন তাড়িয়ে বেড়ানো সত্যিকারের মানুষের গল্প অশ্রুতই থেকে যায়। তবে কেন এইখানে মেলে এতগুলো গল্প? এই প্রশ্নের জবাব মেলে গল্পের শরীরেই। চেনা জগতের মাঝে অচেনা আলোয় ভেসে বেড়ানো এই গল্পরা অন্য গল্পের খোঁজ দেয়। যে গল্পের ভাঁজে ভাঁজে মেলে মানুষের দীর্ঘশ্বাস আর হিসেব না-মেলানো জীবনের গল্প। মানুষ খুব সাধারণ, আবার মোটেও সাধারণ নয়। আমি নই। আমরা নই। কেউ নই আসলেই।
