জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাধীন সাধুরপাড়া ইউনিয়নে যোগাযোগব্যবস্থা কিছুটা উন্নত হলেও নদী বেষ্টিত হওয়ায় মানুষকে নানা অসুবিধার মধ্যে থাকতে হয়। এখানে কামালেরবার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হলেও কমসংখ্যক জনবলে পুলিশ সব দিকে কাজ করতে পারে না। এই তদন্ত কেন্দ্রের আওতায় রয়েছে সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়ন। এই তিন ইউনিয়নের মানুষের নিরাপত্তা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। চর এলাকা খ্যাত এইসব এলাকার মানুষের কথা চিন্তা করে তদন্ত কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ থানায় রূপ দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জি এম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ, জামালপুর
