দেম্বেলের বিদায়
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—স্পেনের জায়ান্ট দুই ক্লাবটিতে এখন দুইটি বিপরীত চিত্র দৃশ্যমান। রিয়াল যেখানে জিনেদিন জিদানের অধীনে আধিপত্ত ধরে রেখে লিগ টেবিলের ওপরে আছে, সেখানে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা।
মাঠের বাইরেও একই চিত্র। রিয়াল মাদ্রিদের ইডেন হ্যাজার্ড যেখানে ইনজুরি কাটিয়ে আবারও ফিরে এসেছেন অনুশীলনে, সেখানে ইনজুরি নিয়ে মৌসুমই শেষ হয়ে গেল ওসমানে দেম্বেলের।
কোপা দেল রেতে আজ
রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ
অ্যাথলেটিকো বিলবাও-বার্সেলোনা
বড়ো দিনের আগে উয়েফা চ্যাম্পিন্স লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে ইনজুরিতে পরেন চেলসি থেকে আসা হ্যাজার্ড। মঙ্গলবার সকালে পুরোটা সময় দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। জিনেদিন জিদান তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি, তাই গেল শনিবারের মাদ্রিদ ডার্বিতে মাঠে নামা হয়নি এই বেলজিয়ানের। আজ ঘরের মাটিতে কোপা দেল রের ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ। এই ম্যাচে ফেরার মঞ্চ প্রস্তুত হ্যাজার্ডের।
হ্যাজার্ডের ফেরার সময়ের ঠিক আগেই কপাল পুড়ল ফরাসি স্ট্রাইকার ওসমানে দেম্বেলের। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতি জানিয়েছে, ২২ বছর বয়সি এই তারকা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ইনজুরি এতটাই গুরুতর যে, চলতি মৌসুমে আর মাঠেই নামা হবে না তার।
গেল নভেম্বরেই উরুর ইনজুরিতে পড়েছিলেন এই ফরাসি। সেটা কাটিয়ে মাঠে ফিরেছেন কেবল এই সোমবার; কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, দিন দুইয়েকের মধ্যে আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো তাকে।
কোপা দেল রেতে আজ বার্সেলোনাকে আতিথেয়তা দেবে ওসমানে দেম্বেলে। নতুন কোচ কিকে সেতিয়েন এই ম্যাচের স্কোয়াডে রেখেছেন আরতুরো ভিদাল ও স্যামুয়েল উমতিতিকে। ইনজুরি ও মাঠের বাইরের পরিবেশ নিয়ে বার্সেলোনাকে সাম্প্রতিক সময়ে এতটাই মনোযোগ দিতে হচ্ছে যে, মাঠের খেলায় মনোযোগ রাখাই কঠিন।
