খেলা হবে ৩১ ডিসিপ্লিনে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

নবম বাংলাদেশ গেমস

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবছর বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিনে খেলা হবে। আগামী ১-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস। এই গেমস নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব। এটি হবে গেমসের নবম আসর। এই সময়টায় দেশের ক্রীড়াবিদরা মেতে থাকবেন নানা খেলা নিয়ে। নতুন নতুন ক্রীড়াবিদেরও সন্ধান পাওয়া যায় গেমস হতে। ফুটবল ক্রিকেটের মতো বড়ো খেলাগুলোতে যেন তারকা খেলোয়াড়রাও খেলেন সেটা নিশ্চিত করতে চান বিওএর কর্মকর্তারা। কিছু কিছু খেলায় সারা বছর অনুশীলন চলে, তারপরও বাংলাদেশ গেমসকে সামনে রেখে প্রস্তুতি নেবে ফেডারেশনগুলো।