প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার
প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে এবারের আসরে দ্বিতীয় হ্যাটট্রিক করেছে পিরোজপুরের কাউখালী সরকারি হাইস্কুলের জুনায়েদ। তার হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকারের দিনে টাউন হাইস্কুলকে ৮ উইকেটে হারের লজ্জা দিয়েছে কাউখালী সরকারি হাইস্কুল। এদিকে টাঙ্গাইলে ৪৫৫ রানের রেকর্ড স্কোর গড়ে ম্যাচ জিতেছে ২০১৫-১৬ মৌসুমের জাতীয় চ্যাম্পিয়ন টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। শহিদ জাহাঙ্গীর স্কুলের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছে রিজান হোসেন ও মিজানুর রহমান। ৯৭ রান করেছেন আদনান হোসেন ও আলি ওমর। ২৯৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।
