চন্দনাইশে পৃথক মামলায় আটক দুই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে মাদক ও নারী নির্যাতন মামলায় দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দোহাজারী থেকে ২০০ পিস ইয়াবাসহ উখিয়ার পালংখালী গ্রামের আবুল মনজুরের ছেলে রায়হান (২০) এবং নারী নির্যাতন মামলার পলাতক আসামি লোহাগাড়া এলাকার ঠাকুরদীঘিস্থ নাছির উদ্দিনের ছেলে রায়হান মাহমুদ রেজভীকে (২৯) আটক করা হয়। চন্দনাইশ থানার ওসি তদন্ত মাহবুল আলম আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।