পাবনা প্রতিনিধি
পাবনা সদর থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ শাহজাহান আলী প্রামাণিক (৪৮) নামে একজনকে আটক করেছে র্যাব-১২ সিপিসি-৩। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দোগাছি ইউনিয়নের মুকন্দপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-১২ টাঙ্গাইল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান জানান, দুটি বিদেশি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
