গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়ায় পাইপগানসহ দুই জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজার ভোগদাদিয়া হিমাগারের মসজিদের উত্তর পাশের ঘাট সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মনির হোসেন (৩৮) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে আমির হামজা (১৯)।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, আটককৃত দুই জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
