গঙ্গাচড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় বুধবার মোসলেমা (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সকালে খলিফাবাজার এলাকার একটি গাছ বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার মর্নেয়া ইউনিয়নের জমচওড়া গ্রামের মৃত মহুবরের মেয়ে ও ভাঙ্গাগড়া গ্রামের এনামুল হকের স্ত্রী। গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার লাশটি উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, তার গলায় আঘাতের দাগ রয়েছে।