বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির দুই দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

বরিশাল অফিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিউ’-বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ওয়ার্কশপের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি উচ্চ শিক্ষাকে আরো আধুনিকায়নের জন্য গঠন করেছেন অ্যাক্রেডিটেশন কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত আছেন তাদের এমনভাবে পাঠ্যক্রম সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী হয় এবং একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে ওয়ার্কশপে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবির।

ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, বিভিন্ন বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য এবং আইকিউএসির সহকারী পরিচালক আরাফাত শাহিরয়ার উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার ওয়ার্কশপের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠিত হবে।