আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় ছয় ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার দুপুরে বাগধা ইউনিয়নের আস্কর বাজারে অভিযান চালিয়ে অপরিষ্কার অপরিচ্ছন্নতার দায়ে যাদব সাহার মিষ্টির দোকানে ৫০০, উত্তম বাড়ৈর মিষ্টির দোকানে ৫০০, কেশব হালদারের ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ২ হাজার ৫০০, মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়ায় নারায়ণ ওঝাকে ৩ হাজার, অরুন রায়কে ২ হাজার ও জান্নাত হাওলাদারকে ৫০০ টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সেনিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।
