হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোহাম্মদ রুহুল আমিন ফেসবুকে অভিযোগ পেয়ে পৌরসভার একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বেশ কিছু নকল ওষুধ জব্দ করেছেন। বুধবার দুপুরে পৌরসভার আলম ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসির গোডাউন থেকে প্রায় লক্ষ টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে গেছে। আমরা ফার্মেসি বন্ধ করে দিয়েছি।
