সীতাকুণ্ডে অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে পৌরসভার নুনাছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—নজরুল ইসলাম, জাহিদ হোসেন, নুরুল হুদা, কামাল পারভেজ ও সোহেল প্রকাশ মহব্বত। পুলিশ এদের কাছ থেকে একটি লোহার পাইপ, তিনটি লোহার রড, একটি লোহার তৈরি কোরাবাড়ি, তিনটি লাল স্কচটেপ প্যাঁচানো লাঠি, বাংলা দা ও প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করে।

মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।